দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে কর্মরত ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘সমতা’ পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে।
রোববার (১২ জুলাই) ঝালকাঠি পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন পরিচ্ছন্নতা কর্মীদের হাতে প্রতীকীভাবে ‘সমতা’ পেনশন স্কিমের প্ল্যাকার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জাতীয় পেনশন স্কিমের নীতিমালা অনুযায়ী ‘সমতা’ ক্যাটাগরির আওতায় পরিচ্ছন্নতা কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মজীবন শেষে একটি সুরক্ষিত জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন জানান, ঝালকাঠি পৌরসভায় কর্মরত মোট ৯৯ জন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে ৮৭ জনকে ‘সমতা’ পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বাকি ১২ জনের মধ্যে কয়েকজনের বয়স ৫০ বছরের বেশি হওয়ায় এবং কয়েকজনের বায়োমেট্রিক আঙুলের ছাপ মিল না থাকায় তাদের এ পর্যায়ে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা যায়নি। তবে তারাও বর্ধিত বেতনের সুবিধা পাবেন।
পৌর প্রশাসক আরও জানান, বেতন বৃদ্ধির অতিরিক্ত এক হাজার টাকার মধ্যে প্রতিটি কর্মীর নামে ৫০০ টাকা করে পেনশন তহবিলে জমা রাখা হবে, যা তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
যে আই